মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: গত ১১ মে ভাঙরের জমি কমিটির মিছিলের উপর বোমা, গুলি চালিয়ে এক জন জমি কমিটির সদস্য মারা যান। সেই কারণে মুখ্যমন্ত্রীর নির্দেশে আরাবুল ইসলামকে ১২ মে বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে মহামান্য আদালত আরাবুলকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
মঙ্গলবার ২২ মে আরাবুল ইসলামকে বারুইপুর আদালতে তোলার কথা ছিল কিন্তু তার আইনজীবী জানান অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি আছেন তিনি আদালতকে আসতে পারবে না। মহামান্য বিচারপতিকে বলেন আরাবুলের জামিন যেনো মঞ্জুর করে দেওয়া হয়। তখন বারুইপুর মহাকুমা আদালতের জুডিসিযাল ম্যাজিস্ট্রেট তার জামিন নাকচ করে দেন। মহামান্য আদালত জানান আরাবুল ইসলাম হাসপাতাল থেকে সুস্থ হয়ে আদালতে হাজিরা হলে তার জামিনের আবেদন শোনা হবে।

No comments:
Post a Comment