জয়ন্ত সাহা, আসানসোলঃ বিধবা, বার্ধক্য ভাতার ফর্ম পূরণের জন্য টাকা নেওয়ার অভিযোগ উঠল কয়েক জনের বিরুদ্ধে। ঘটনাটি আসানসোল পৌরনিগমের ২৪নং ওয়ার্ডের রেলপারের লালচক এলাকায়। অভিযোগ, এদিন কয়েকজন ফর্ম পূরণের প্রত্যেকের কাছে ৩০ টাকা নিচ্ছে।
অভিযুক্তদের দাবি এলাকায় প্রচার চালানোর জন্য এই টাকা নেওয়া হচ্ছে। যদিও সরকারি কোনো কাজের জন্য টাকা নেওয়া যায় না। তাহলে কি ভাবে টাকা নিচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও এই বিষয়টি জানার পরই পৌরনিগমে জানিয়েছেন স্থানীয় কাউন্সিলার ওয়ামুল হক। এই বিষয়ে লিখিত অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জীর।


No comments:
Post a Comment