বুড়ো বয়সে একি করলেন আরবাজ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 20 May 2018

বুড়ো বয়সে একি করলেন আরবাজ!


মালাইকার সঙ্গে ১৮ বছরের বিয়ের সম্পর্ক ভেঙে গিয়েছে আরবাজ খানের। বিচ্ছেদের পর ছেলে আরহানকে নিয়ে খান বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন মালাইকা। বলিউড অভিনেত্রী মালাইকার সঙ্গে ১৮ বছরের বিবাহিত সম্পর্ক ভেঙে যাবার পর নতুন প্রেমে মজেছেন আরবাজ খান।
গুঞ্জন উঠেচে ইয়েলো মেহরার সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন আরবাজ খান! সম্প্রতি একটি ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, ইয়েলো মেহরা নামের এক ডিজাইনার, মডেলের সঙ্গে দেখা যাচ্ছে সালমান খানের ভাই আরবাজ খানকে।
সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যেই আরবাজ খানের সঙ্গে ইয়েলো মেহরার বেশ কিছু ছবি ভাইরাল হয়। এরপর থেকেই শুরু হয় গুঞ্জন। শুধু তাই নয়, ইয়েলো মেহরার সঙ্গে সালমান খানের পরিবারেরও বেশ কিছু ছবি দেখা যায়।
তবে এ বিষয়ে খান পরিবারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। কিন্তু ইনস্টাগ্রাম একাউন্টে ছবি প্রকাশ আর তাদের ঘুরে বেড়ানোর কারণে কেউ কেউ মনে করছেন তাদের মাঝে সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে উঠেছে।
তবে বিষয়টি নিয়ে আরবাজ খান, মালাইকা কিংবা ইয়েলো মেহরা কেউই কোনো মন্তব্য করেননি। মালাইকা এখন আলাদা বসবাস করছেন।

No comments:

Post a Comment

Post Top Ad