প্রিয়াঙ্কার মেয়ে জায়রা? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 20 May 2018

প্রিয়াঙ্কার মেয়ে জায়রা?


আমির খানের ‘দঙ্গল’ ছবিতে গীতা কুমারীর ছোট বেলার চরিত্রে অভিনয় করেন জায়রা ওয়াসিম। আর এরপর থেকেই জায়রা এখন বলিউডের পরিচিত মুখ। তিনি ভালো অভিনয়ের জন্য বেশ প্রশংসাও কুড়িয়েছেন। সেই ১৬ বছরের জায়রা নাকি বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার মেয়ে! হ্যাঁ, ঘটনা সত্যি! তবে তা রিয়েল নয়, রিল লাইফে।
এবার বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং অভিনেতা অভিষেক বচ্চনের মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ‘দঙ্গলখ্যাত’ অভিনেত্রী জায়রা ওয়াসিমকে।
ভারতীয় গণমাধ্যমে খবর অনুযায়ী, কম বা ক্ষীণ রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে জন্মানো এক তরুণীকে নিয়ে একটি সিনেমা তৈরি করবেন পরিচালক সোনালী বোস। ওই সিনেমায় আইশার চরিত্রে অভিনয় করবেন জায়রা ওয়াসিম। আর সেখানেই জায়রার বাবা-মায়ের চরিত্রে অভিনয় করবেন প্রিয়াঙ্কা এবং অভিষেক।
এ নিয়ে জায়রা বলেন, সোনালী বোসের স্ক্রিপ্ট তিনি দেখেছেন। এবং স্ক্রিপ্ট দেখে পছন্দ হওয়াতেই ওই সিনেমায় অভিনয় করতে রাজি হয়েছেন তিনি।
এখন দেখার বিষয়- জায়রা, প্রিয়াঙ্কা এবং অভিষেকের জুটি কতটা পছন্দ করেন দর্শকরা।

No comments:

Post a Comment

Post Top Ad