মধুচক্রে রমরমা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 28 May 2018

মধুচক্রে রমরমা



মুর্শিদাবাদ স্টেশনের পাশে হোটেল। আর তার আড়ালে মধুচক্রের আসর বসে বলে অভিযোগ উঠছিল। রবিবার রাতে সেখানে হানা দিয়ে ৬ জনকে গ্রেপ্তার করল পুলিশ। তাদের মধ্যে হোটেল মালিকও আছে।সোমবার তাদের লালবাগ মহকুমা আদালতে তোলা হয়।

লালবাগ মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) বরুণ মৈত্র বলেন, “অভিযোগ আসছিল দীর্ঘদিন ধরেই। সেইমতো গতরাতে সেখানে হানা দিই। হাতেনাতে চার যুবতি ও দুই যুবককে গ্রেপ্তার করি। ধৃত মহিলাদের বাড়ি বারাসত, কৃষ্ণনগর, বর্ধমানে।”লালবাগ এলাকায় প্রায় প্রতিটি হোটেলে দেহব্যবসা হয় বলে অভিযোগ আসছিল। পাশাপাশি পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও আসছিল। সেই অভিযোগের ভিত্তিতে মুর্শিদাবাদ থানার পুলিশকে সঙ্গে নিয়ে স্টেশন সংলগ্ন ওই হোটেলে হানা দিয়ে মধুচক্র ধরলেন SDPO। 

No comments:

Post a Comment

Post Top Ad