হাওড়া ব্রিজের পাশের একটি গাছ থেকে সন্তান নিয়ে ঝাঁপ দিলেন এক যুবতি। মমতাদেবী নামে ওই যুবতিকে উদ্ধার করে নৌসেনা। ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। মৃত্যু হয়েছে শিশুর।রবিবার সকাল ১০টা নাগাদ হাওড়া ব্রিজের পাশের একটি গাছ থেকে ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন মমতাদেবী। সেইসময় গঙ্গায় টহল দিচ্ছিল নৌসেনার একটি নৌকা। তাঁকে ঝাঁপ দেওয়া থেকে বিরত থাকার আবেদন করেন তাঁরা। কিন্তু তাতেও গঙ্গায় ঝাঁপ দেন তিনি। তাদের উদ্ধার করে নৌসেনা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় সন্তানের। মমতাদেবীর অবস্থা আপাতত স্থিতিশীল। পুলিশ সূত্রে খবর, কয়েকদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল মমতাদেবী ও তাঁর স্বামী পেশায় ট্যাক্সিচালক রাহুল কুমারের। আজ সকাল ৭ নাগাদ তিনি ট্যাক্সি নিয়ে বেরিয়ে যাওয়ার পর মমতাদেবী ৮টা নাগাদ ৮ মাসের শিশুকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। তারপর তিনি হাওড়া গিয়ে এই ঘটনা ঘটায়।

No comments:
Post a Comment