সোশ্যাল মিডিয়ায় শিশু বিক্রির বিঞ্জাপন দেখে যোগাযোগ!ধৃত যুবক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 30 May 2018

সোশ্যাল মিডিয়ায় শিশু বিক্রির বিঞ্জাপন দেখে যোগাযোগ!ধৃত যুবক



চাঁদনী, হলদিয়া: বর্তমান সময়ে প্রচারের বড় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সোশাল মিডিয়া। আর সেই সোশাল মিডিয়ায় দেওয়া বিঞ্জাপন দেখে শিশু বিক্রির ঘটনা জানতে এসে পুলিশের জালে এক যুবক। বুধবার ঘটনাটি ঘটেছে হলদিয়া থানার ব্রজনাথচকে। ধৃত যুবকের নাম বরুন জানা, বাড়ি নন্দকুমারে।

স্থানিয় সূত্রে জানাগিয়েছে, হলদিয়ার  ব্রজনাথচকের বাসিন্দা রবীন্দ্রনাথ জানা ও মৌসুমি জানার  দুবছরের একটি শিশু রয়েছে। প্রতিবেশী যুবক ভোলানাথ সামন্ত শিশুর ছবি তুলে হোয়াটস অ্যাপ গ্রুপে ও ব্যক্তিগততে পাঠাতে থাকে।তাতে লিখে দেয়, শিশুটি দরিদ্র পরিবারের, শিশুটি বিক্রি আছে। সেই পোস্ট দেখে নন্দকুমারের এক যুবক বুধবার সকালে এলাকায় এসে ভোলানাথের খোঁজখবর নেওয়ার পাশাপাশি  শিশু বিক্রির বিষয়টি জানায়। প্রতিবেশীদের সন্দেহ হওয়ায় হলদিয়া থানায় খবর দেওয়া হলে পুলিশ বরুনকে আটক করে থানায় নিয়ে যায়। পাশাপাশি ভোলানাথে খোঁজে তার বাড়িরে গেলে ভোলানাথ পালিয়ে যায়। পুরো ঘটনার তদন্তে নেমেছে হলদিয়া থানার পুলিশ।

হলদিয়া থানার পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার মানুষের অভিযোগে এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার মূল অভিযুক্ত ভোলানাথ সামন্তের খোঁজ শুরু হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad