প্রতি লিটারে পেট্রল ও ডিজেলের দাম কমানো হয়েছে মাত্র এক পয়সা। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC) জানিয়েছে, আগে ভুল করে তেলের দাম লিটারে ৬০ পয়সা কমানোর কথা জানানো হয়েছিল। আজ তেলের দাম ১ পয়সা করে কমানো হয়েছে। দিল্লিতে এখন পেট্রলের দাম লিটারে ৭৮ টাকা ৪২ পয়সা। ডিজেলের দাম ৬৯ টাকা ৩০ পয়সা।
বুধবার সকালে জানানো হয়েছিল, দিল্লিতে পেট্রলের দাম ৬০ পয়সা কমে হয়েছে ৭৭ টাকা ৮৩ পয়সা। ডিজ়েলের দাম ৫৬ পয়সা কমে হয়েছে ৬৮ টাকা ৭৫ পয়সা। তার কয়েক ঘণ্টার মধ্যেই IOC জানায়, পেট্রল ও ডিজ়েলের দাম লিটারে মাত্র এক পয়সা করে কমানো হয়েছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের এক আধিকারিক বলেন, “এটা একটা ক্লারিক্যাল ভুল।”

No comments:
Post a Comment