কৃষ্ণনগরের গাঁজা চলে যায় আন্দামানে। আর এই পাচার কাজে ব্যবহার করা হয় মহিলাদের। তবে এবার আর শেষ রক্ষা হয়নি। গো এয়ারের বিমানে আর পাড়ি দেওয়া হয়নি কৃষ্ণনগরের গাঁজার। কলকাতা বিমানবন্দরেই ধরা পড়ে যায় গাঁজা পাচারকারী। উদ্ধার হয় ১২ কেজি গাঁজা।
অন্যান্য বহু প্রয়োজনীয় জিনিসের মতো এ রাজ্য থেকে আন্দামানে রপ্তানি হয় গাঁজাও। নারকোটিক কন্ট্রোল বিউরো কিংবা পুলিশের নাকের ডকা দিয়ে চলে এই পাচার। আজ কলকাতা বিমানবন্দরের গো এয়ারের পোর্টব্লেয়ারগামী G8-101 বিমানে ১২ কেজি গাঁজা পাচারের চেষ্টায় গ্রেপ্তার করা হয় এক মহিলা পাচারকারীকে। নাম অর্চনা জৈন। বিমানের সিকিউরিটি চেকিং কাউন্টারে সন্দেহ হয় কর্মীদের। তৎক্ষণাৎ তাঁরা খবর দেন নারকোটিক কন্ট্রোল বিউরোয়। পৌঁছায় NCB-র একটি টিম। উদ্ধার করা হয় কালো রঙের প্যাকেটে ভরা ১২ কেজির গাঁজা।

No comments:
Post a Comment