ধনরাজ তামাং, সব্যসাচী, হারানো সুর। সপ্তপদী। উত্তর ফাল্গুনী। চিড়িয়াখানা বা নায়ক, স্ত্রী, অমানুষ....আজও মহানায়কের এই ছবিগুলি গেঁথে আছে মানুষের মনে। প্রত্যেকটি ছবির জন্যই পুরস্কার পেয়েছিলেন উত্তমকুমার। ছবির জন্য ঘরে এসেছিল জাতীয় পুরস্কারও। প্রায় চারদশক আগের ঘটনা। ১৯৬৭ সালে ভরত পুরস্কার (ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্টর) পেয়েছিলেন তিনি। কিন্তু, সেই পুরস্কার কোথায় রাখা আছে ? আদৌ কি সেটি সংরক্ষিত করে রাখা আছে ? প্রশ্ন তুলেছেন পরিচালক প্রবীর রায়। উত্তমকুমারকে নিয়ে একটি ছবি বানাতে গিয়ে প্রবীরবাবু খোঁজ করেছিলেন মহানায়কের স্মারক, পদক-পুরস্কার ও সম্মানপত্রের। পাননি খোঁজ। সুপ্রিয়া দেবীর ময়রা স্ট্রিটের বাড়িতে নেই সেসব পুরস্কার। ভবানীপুরের বাড়িতে কি আছে সেগুলি ? জানা যায়নি।

No comments:
Post a Comment