বিভাস লোধ, কলকাতাঃ ভাগাড় মাংসকান্ডের দায় নিতে হবে রাজ্য সরকারকে। অস্বীকার করলে চলবে না এমনই অভিনব দাবী নিয়ে ধর্মতলার রাস্তায় বিক্ষোভ দেখালেন বিজেপি নেতা, কর্মী, সমর্থকরা। বৃহস্পতিবার মহানগরের রাস্তায় ভাগাড় মাংসকান্ডের প্রতিবাদী ব্যানার নিয়ে র্যালি করল গেরুয়া শিবিরের সমর্থকরা।
হাজির ছিলেন জয়প্রকাশ মজুমদার সহ অন্যান্য নেতারা। তাদের দাবী, বজবজ থেকে শুরু এই ভাগাড় মাংসকান্ড গোটা রাজ্যে এমনকি আন্তর্জাতিক দেশেও জড়িত। আন্তর্জাতিক চক্রে লিঙ্কম্যানদেরও হদিশ পাওয়া যাচ্ছে। গ্রেফতার হয়েছে অনেকেই। তবে ভাগাড় থেকে মাংস পাচার হত এই ঘটনা অনেকদিন ধরেই চলছে। আর এর পিছনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। তিনি সব জানতেন বলে দাবী গেরুয়া শিবিরের অধিকাংশের। এরই প্রতিবাদে মিছিল। পাশাপাশি ভাগাড় মাংসকান্ডের অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করেন তারা।


No comments:
Post a Comment