মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: অমানবিক রুপ দেখালো ক্যানিং মহকুমা হাসপাতালের ডাক্তার।ক্যানিং মহকুমা হাসপাতালে এক যুবককে না দেখে ফিরিয়ে দিল চিকিৎসক।এমনটাই ক্যানিং হাসপাতালের ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ রোগীর পরিবারের।
বেকারত্বের জ্বালা ঘুচাতে কাজের খোঁজে বেড়িয়েছিল উচ্চমাধ্যমিক পাশ ছাত্র রাহুল পাইক।গত ২০/০৪/১৮ তারিখে কৃষ্ণনগরের একটি এলাকায়।তার কাছে ছিল ১৫,৫০০ টাকা।বৃহস্পতিবার যখন সে বাড়িতে আসে তখন তার কাছে কিছু খাবার,ঔষধ আর প্রসাধনী কিছু দ্রব্য।
যখন সে বাড়িতে ঢোকে তার আচারন অস্বাভাবিক লাগে তার বাবা প্রতাপ পাইকের তখন তিনি তার বন্ধুদের জানালে তারা সবাই মিলে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসেন।আসার পর ডাক্তারবাবুকে বললে তিনি জানান আমরা নাক, কান,গলা ও শিশুদের ডাক্তার আছে আমরা দেখতে পারবোনা আপনারা বাইরে ডাঃ অনির্বাণ দাস আছেন তাকে দেখান।এই কথা জানায় তার পরিবার।বাবা প্রতাপ পাইক ও তার বন্ধুরা এখন দিশাহারা এই অবস্থায় তারা কি করবেন।

No comments:
Post a Comment