খালের ধারে ব্যাগে সদ্যোজাত - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 8 May 2018

খালের ধারে ব্যাগে সদ্যোজাত



চাঁদনী, নন্দকুমার: খালের ধারে একটি ব্যাগের মধ্যে সদ্যোজাত শিশুর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার নারকেলদায়। মঙ্গলবার দুপুরে হলদিয়া মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কের ধারে একটি খালের ধার থেকে শিশুর দেহটি উদ্ধার হয়।জাতীয় সড়কের ধার বেয়ে এলাকার প্রতাপখালি খাল বয়ে গিয়েছে। জাতীয় সড়ক থেকে  ১০০ মিটার দূরে প্রতাপখালি খালের ধারে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানিয়রা।  ব্যাগের মধ্য দিয়ে শিশুর পা দেখা যায়। কাছে গিয়ে এলাকার মানুষ দেখতে পায় এক সদ্যোজাত  শিশুর মৃতদেহ ব্যাগের মধ্যে পড়ে রয়েছে। খবর দেওয়া হয় নন্দকুমার থানায়। নন্দকুমার থানার পুলিশ এসে সদ্যোজাতের দেহটি উদ্ধার করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ধরনের ঘটনায় এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশের প্রাথমিক ধারনা সদ্যোজাত শিশুটির মৃত্যুর পর কেউ বা কারা ব্যাগে করে শিশুর দেহটি ফেলে পালিয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad