স্নেহা চক্রবর্তী, বীরভূমঃ আদালতের রায়ে পাল্টে গেল বীরভূমের পঞ্চায়েত নির্বাচনের সমীকরণ। নির্বাচন কমিশনকে দেওয়া ইমেলে মনোনয়ন সেই মামলার রায়ে জয় পেলো বামফ্রন্ট । সূত্রের খবর বীরভূম জেলা পরিষদের ৪২টি আসনের মধ্যে ২০টি আসনে মনোনয়ন জমা করেছেন বামফ্রন্ট । এছাড়াও পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির আসনে কয়েকশো প্রার্থী ইমেলে মনোনয়ন জমা করেছেন আদালতে রায়ে ।
প্রসঙ্গত, বীরভূম জেলা পরিষদের ৪২টি আসনে তৃনমূল কংগ্রেস বিনা প্রতিদ্ব্ন্দ্বী জয় লাভ করে , সেই সব প্রার্থীদের হাতে প্রশাসনের তরফ থেকে কয়েকদিন আগেই জয়ের শংসাপত্র দেওয়া হয় তাদের হাতে । এছাড়া বেশ কিছু পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির প্রার্থীদের হাতেও জয়ের শংসাপত্র দেওয়া হয়। প্রশ্ন হচ্ছে যে সব আসনে বামফ্রন্ট প্রাথী দিয়েছে সেই আসনে বিজয়ী প্রার্থীরা এখন কি করবে । এই বিষয় নিয়ে বামফ্রন্ট তরফ থেকে যেমন চাঙ্গা তেমন শাসক দলের বেশ কিছু প্রার্থীদের কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে ।

No comments:
Post a Comment