বেহাল স্বাস্থ্যকেন্দ্র!দেখুন সেই ভিডিও - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 24 May 2018

বেহাল স্বাস্থ্যকেন্দ্র!দেখুন সেই ভিডিও




জয়ন্ত সাহা,আসানসোলঃ পুরসভার অন্তর্গত ৯৭নং ওয়ার্ডে ডিহিকা স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা চোখে না দেখলে বোঝা যাবে না৷জীর্ণ প্রায় অবস্থায় কোনো রকমে টিকে আছে দুটি ঘর৷ সেখানে বসেই স্বাস্থকর্মীরা তাদের কাজ করে যাচ্ছেন৷যদিও কাজ বলতে একপ্রকার বসে থাকাই৷এই স্বাস্থ্য কেন্দ্রের বাকি ঘরগুলি ইতিমধ্যেই জীর্ণ হয়ে ধ্বসে গেছে,তথবা পরিত্যক্ত হয়েছে৷চারিদিকে ঝোপ-জঙ্গলে ঘিরে ধরেছে
রাস্তা ।

কর্মরত স্বাস্থ্যকর্মীরা জানালেন না আছে টয়লেটের ব্যবস্থা,না আছে বিদ্যুত সংযোগ, না আছে ওষুধ সংরক্ষনের জন্যে কোনো ফ্রীজ বা রেফ্রিজারেশনের ব্যবস্থা৷আছে বলতে স্বাস্থ্যকেন্দ্রের দ্বায়িত্ব প্রাপ্ত একজন আর আই ও,একজন স্টাফ নার্স,একজন হেল্থ এসিস্ট্যান্ট (মহিলা)ও একজন কেয়ারটেকার ৷কিন্তু তারা যে ঘরগুলিতে বসে কাজ করছে,সেখানে বর্ষায় জল চুঁইয়ে পড়ে সর্বত্র৷স্বাস্থ্যকর্মীরা জানালেন রোগী আসলে এখনো সমস্যা শুনে ওষুধ দেওয়া হয় ৷ প্রতিদিন দশ-বারোজন রোগীও আসে ৷তবে তারা বেশিরভাগই চোখের সমস্যা নিয়ে ৷এছাড়াও সন্তান সম্ভবা মায়েদের নিয়মিত এফ এস বড়ি আয়রণ ট্যাবলেট দেওয়া,ওজন করানো এবং ইমুনাইজেশনের কাজ করা হয় ৷অথচ একসময় এই স্বাস্থ্যকেন্দ্রের উপর নির্ভর করতো ডিহিকা বিদ্যানন্দপুর ধেনুয়া অঞ্চলের মানুষেরা৷


স্থানীয়দের দাবি, এখন আর স্বাস্থ্যকেন্দ্রে পরিষেবা ঠিক মতো পাওয়া যায়না৷ স্বাস্থ্যকর্মীরা নিজেদের ইচ্ছে মতো আসে যায় ৷আসানসোল দক্ষিণের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়ও স্বাস্থ্যকর্মীদের গাফিলতির কথা স্বীকার করলেন৷ জানালেন সিএম ও এইচকে রিপোর্ট দিতে বলা হয়েছে৷খুব শিগগিরি উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ৷

No comments:

Post a Comment

Post Top Ad