চাঁদনী, পূর্ব মেদিনীপুর: অবৈধ সম্পর্কে জড়িয়ে পরার সন্দেহে এক গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ প্রতিবেশী এক পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি তমলুক থানার কাপাসবেড়িয়া গ্রামের। স্থানীয় সূত্রে জানা গেছে মৃত সুমিত্রা বেরা প্রতিবেশী যুবক সুশান্ত জানার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে বলে সুশান্তের পরিবারের সন্দেহ তৈরি হয়। সুশান্তর পরিবারে এই সম্পর্ক নিয়ে অশান্তি তৈরি হয়। বারবার বারন করা সত্বেও দুজনের মেলামেশা বন্ধ হয়নি বলে অভিযোগ।
মৃত গৃহবধূর বাবার বাড়ির অভিযোগ জামাই শ্যামল বেরা কাজের জন্য বাইরে থাকার সুযোগে গতকাল রাত্রি ৯টা নাগাদ সুশান্ত জানার বাড়ির লোকজন সুমিত্রাকে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে মেরে দেয়। ঘটনার পরে সুশান্ত সহ পরিবারের সবাই পলাতক। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পুরো বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।


No comments:
Post a Comment