আসানসোলঃঅশান্তির কালো মেঘ রানিগঞ্জের আকাশ থেকে পুরোপুরি সরার আগেই,আবারো দিনে-দুপুরে বাজার এলাকায় সোনার দোকানে দুস্কৃতিদের তাণ্ডব৷উঠছে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েই প্রশ্ন!রানিগঞ্জ থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্ত্বে বড় বাজার এলাকায় বুধবার দুপুর ৩:৩০নাগাদ মুখে কাপড় বাঁধা অবস্থায় চার বাইক আরোহী দুস্কৃতি রানিগঞ্জ জুয়েলার্স দোকানে চড়াও হয়৷এবং দোকানের মালিক অরূপ দে কে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে এক থলি অলঙ্কার লুঠ করে৷
বাধা দিতে গেলে দোকানের মালিকের কাঁধে গুলি মারে৷গুলির ঘায়ে অরূপ বাবু লুটিয়ে পড়লে দুস্কৃতিরা গুলি বোমা ছুঁড়তে ছুঁড়তে এম জি রোড ধরে চম্পট দেয়৷তবে যাওয়ার সময় বাজার এলাকার ফুটপাতে এক কাপড়ের ব্যবসায়ী ঝন্টু রায়কে গুলি মারে দুস্কৃতিরা৷গুলি ঝন্টু বাবুর মাথায় লাগায়,তিনিও লুটিয়ে পড়েন৷স্থানিয়রা তাদের উদ্ধার করে ওই অঞ্চলের হাসপাতালে নিয়ে যায়৷তবে দুজনের অবস্থাই আশঙ্কাজনক হওয়ায় তাদের দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ঘটনাকে কেন্দ্র করে পুলিশ-প্রশাসন সাথে সাথে তৎপর হয়৷এম জি রোড ও সি আর রোড থেকে তাজা বোমা উদ্ধার করে সেগুলিকে নিস্ক্রীয় করে৷একই সাথে সন্দেহ ভাজন দুজনকে আটক করেছে৷তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷সাধারণ মানুষ ও ব্যবসায়ী মহলে পুলিশ প্রশাসনের বিরুদ্ধেই ক্ষোভ সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে৷


No comments:
Post a Comment