বোমাবাজি ও গুলি চালানোর ঘটনায় আহত এক ৭০ উর্দ্ধ বৃদ্ধা ৷ ঘটনার পর বুথের ব্যালট বাক্স ও বাইকে আগুন ধরাল গ্রামবাসি ৷ আহত গৌরী বালা সরদার ,
উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার জগন্নাথপুর পঞ্চায়েতের ১৬৪ /১৬৫ নং বুথের ঘটনা ৷
বুথের সামনেই বৃদ্ধার বাড়ি , বাড়ির সামনে বৃদ্ধা দারিয়ে ছিল I সেই সময় হটাৎই কিছু দুষ্কৃতি বুথের সামনে বোমাবাজি করে ও গুলি ছোরে ৷ ছত্র ভঙ্গ হয় লাইনে দারানো ভোটাররা ৷ গুলি লাগে গৌরী বালা সরদারের গায়ে I এরপরই গ্রামবাসি একজোট হয়ে দুস্কৃতিদের তারা করে ৷ দুষ্কৃতিরা পালালেও দুটি বাইক ফেলে যায় তারা I ওই বাইক ও বুথের ব্যালট বাক্স গ্রামবাসিরা আগুন ধরিয়ে দেয় ৷ এলকায় উত্তেজনা । প্রচুর পুলিশ মতায়েন করা হয়েছে ৷গৌরী বালা সরদারকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
তৃনমূলের বিরুদ্ধে সন্ত্রাস ও বুথে ঢুকে ছাপ্পা দেওয়া, এবং এলাকায় বোমাবাজি ও গুলি চালনার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়া থানার শ্রীরামপুরে। এই ঘটনায় দুই জন গুলিবিদ্ধ হয়েছে । আহতদের কে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এরই প্রতিবাদে সোমবার দুপুরে এই ১৬৪ ও ১৬৫ নম্বর বুথে ঢুকে ব্যালট বাক্স সহ ব্যালট পেপার বাইরে নিয়ে এসে ধরিয়ে দেয় । অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এ কাজ করেছে। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বাদুড়িয়া থানার পুলিশ ।


No comments:
Post a Comment