চাঁদনী, নন্দীগ্রাম : বাংলার মানুষের কাছে একটি পরিচিত নাম। অশান্তি আর বোমা, গুলির লড়াইয়ের মধ্যদিয়েই পরিচিত হয়ে ওঠে নন্দীগ্রাম। ২০০৭ সাল থেকে জমি আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে বোমা, গুলির লড়াই চলে। আর সেই ধারা বজায় রেখে নির্বাচনেও উত্তাপ্ত হয়ে উঠে নন্দীগ্রাম। সোমবার সকাল থেকে নন্দীগ্রাম-১/ ২ পঞ্চায়েত সমিতির বিভিন্ন জায়গায় মারপিট ও বোমাবাজির ঘটনায় ১৫ জন আহত হওয়ার ঘটনা ঘটে। বেলা বাড়ার সাথে সাথে তা আরো বাড়তে থাকে।
এদিন দুপুর নাগাদ নন্দীগ্রাম ২নং ব্লকের খোদামবাড়ির কাছে ৩০নং গোপালপুর বুথে দুস্কৃতীদের হামলায় প্রান হারাল দুই সিপিএম সমর্থক। মৃতেরা হল যজ্ঞেশ্বর ঘোষ (৬৫) এবং অনুপম মাইতি (৩০)। এই ঘটনায় আরও ৬ জন গুরুতর। জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানানো হয়েছে, এদিন সকাল থেকে গোপালপুর বুথে নির্বিঘ্নে ভোট চললেও দুপুর নাগাদ বাইক বাহিনী এই বুথের দখল নেওয়ার চেষ্টা চালায়।
তাঁরা এসে ব্যাপক বোমাবাজি করলে অনেক ভোটার বুথ ছেড়ে পালায়। তবে বেশ কিছু সিপিএমের ভোটার তখনও বুথের কাছে থেকে যায়।
এই সময় দুস্কৃতীরা বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। গুলিতে জখম হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে গ্রামবাসীরা প্রতিরোধ গড়ে তুললে বাইক বাহিনী বোমা ও গুলি চালাতে চালাতে পালিয়ে যায়। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে মৃত ও আহতদের উদ্ধার হাসপাতালে পাঠিয়েছে।

No comments:
Post a Comment