একনজরে সত্যজিৎ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 2 May 2018

একনজরে সত্যজিৎ




সত্যজিৎ রায় ১৯২১ সালের ২ মে এক বিদগ্ধ এবং সাংস্কৃতিক ঋদ্ধ পরিবারে জন্মগ্রহন করেন।তাঁর পিতা সুকুমার রায়(১৮৮৭-১৯২৩) ছিলেন উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর বড় ছেলে।সুকুমার রায় ছিলেন লেখক, সম্পাদক ও আলোকচিত্রী।এছাড়া তিনি "Royal Photographic Society of Great Britain" এর ফেলো ছিলেন।তিনি ইংল্যান্ডে প্রিন্টিং টেকনোলজির উপর পড়াশোনা করেছেন এবং পরে পারিবারিক ব্যবসায়ে যোগ দেন।



সুকুমার রায়।

সত্যজিৎ এর পিতামহ অর্থাৎ সুকুমার রায়ের পিতা উপেন্দ্রকিশোর রায় চৌধুরী ছিলেন প্রখ্যাত লেখক,শিশুসাহিত্যিক,চিত্রকর,আলোকচিত্রী,ব্লক ডিজাইনার এবং শিশুতোষ পত্রিকা "সন্দেশ" এর প্রতিষ্ঠাতা এবং সম্পাদক।বেহালা বাদক হিসেবেও তাঁর যথেষ্ট সুনাম ছিল।তিনি ভারতের অন্যতম সেরা প্রেস "U. Ray & Sons" এর প্রতিষ্ঠাতা।তিনি মারা যান সত্যজিৎ এর জন্মের ৬ বছর আগে।

সত্যজিৎ এর মা সুপ্রভা রায় ছিলেন সংগীত শিল্পী ও একই সঙ্গে হস্তশিল্পে পারদর্শি।

১৯২৩ সালে সত্যজিৎ এর পিতা সুকুমার রায় মারা যান।তখন সত্যজিৎ এর বয়স মাত্র তিন বছর।এর তিন বছর পর প্রিন্টিং এর ব্যবসা তাদের হাত ছাড়া হয়ে যায় এবং সত্যজিৎ ও তাঁর মা'কে তাদের নিজস্ব বাড়ি ছেড়ে যেতে হয়।তাঁরা সত্যজিৎ এর মামা বাড়িতে চলে যান।তাঁর মা সুপ্রভা রায়সূচি কর্মের মাধ্যমে গৃহস্থালির খরচ নির্বাপন করতেন।এখানেই সত্যজিৎবিজয়া(পরবর্তীতে সত্যজিৎ এর স্ত্রী) এর সাথে পরিচিত হন।

সত্যজিৎ ৮ বছর বয়সে বালিগঞ্জ সরকারি বিদ্যালয়ে (Ballygunj Government School)ভর্তি হন।এর আগে তাঁর পড়াশোনা চলছিল তাঁর মায়ের কাছে। ছাত্র হিসেবে সত্যজিৎ মাঝারি মানের ছিলেন।

স্কুলে পড়ার সময় থেকেই তাঁর চলচ্চিত্র প্রেম শুরু হয়।নিয়মিত হলিউড এর খবর পড়তেন।এমনকি টুকিটাকি খবর ও বাদ যেতনা।"Picturegoer" এবং "Photoplay" এর মতো বিখ্যাত ম্যাগাজিনগুলো তিনি নিয়মিত পড়তেন।এছাড়া "Western classical music" ছিল তাঁর আরেকটি আগ্রহের বিষয়।১৫ বছর বয়সের দিকে তিনি ম্যাট্রিকুলেশন পাস করেন।

মায়ের পীড়াপীড়িতে তিনি প্রেসিডেন্সী কলেজে ভর্তি হন।প্রথম দুই বছর বিজ্ঞান নিয়ে পড়ালেখা করলেও তৃ্তীয় বর্ষে তিনি অর্থনীতি নেন।কারন এক নিকটাত্মীয় তাঁকে আশ্বাস দিয়েছিলেন যে অর্থনীতিতে গ্রাজুয়েট করলে তাঁকে চাকরি দিবেন।কলেজে পড়ার সময়েও তিনি চলচ্চিত্র দেখা এবং নিজস্ব গ্রামোফোনে "Western Classical Music" শোনা চালিয়ে যান।

১৮ বছর বয়সে ১৯৩৯ সালে তিনি গ্রাজুয়েট করেন।এবং পড়াশোনা ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেন।যদিও কোন প্রাতিষ্ঠানিক প্রশিক্ষন ছিলনা তবুও তিনি বানিজ্যিক চিত্রকর (Commercial Artist) হওয়ার সিদ্ধান্ত নেন।ছবি আঁকায় তাঁর সহজাত প্রতিভা এবং আগ্রহ ছিল।তাঁর মায়ের অবশ্য মনে হয়েছিল যে চাকরি করার পক্ষে সত্যজিৎ এর বয়স অনেক কম।তাই তিনি সত্যজিৎ কে শান্তিনিকেতনে পেইন্টিং এর উপর পড়াশোনা করার উপদেশ দেন।প্রথমে আপত্তি করলেও পড়ে সত্যজিৎ অবশ্য মেনে নেন।

No comments:

Post a Comment

Post Top Ad