শনিবার আসানসোল পৌরনিগমের ডামরা হাটতলা এলাকায় পন্ডিত রঘুনাথ মুর্মুর জন্মজয়ন্তী দিবস পালন করা হলো।আসানসোল পৌরনিগমের উদ্যোগে পন্ডিত রঘুনাথ মুর্মুর ১১৩ তম জন্মজয়ন্তী দিবস পালন করা হলো।
ডামরা হাটতলাতে পন্ডিত রঘুনাথ মুর্মুর মূর্তীতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের মহানাগরিক জীতেন্দ্র তিওয়ারী,এম আই সি অভিজিৎ ঘটক,শ্যাম সোরেন,ওয়ার্ডের কাউন্সিলার সুকুল হেমব্রম সহ অন্যান্য নেতৃত্ব।অনুষ্ঠানে পন্ডিত রঘুনাথ মুর্মুর স্মৃতিচারন করা হয়।


No comments:
Post a Comment