ছক বাঞ্চাল: ধৃত ৩ দুষ্কৃতী! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 5 May 2018

ছক বাঞ্চাল: ধৃত ৩ দুষ্কৃতী!



গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে ৩জন দুষ্কৃতীদের গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রাতে তারকেশ্বর থানার পুলিশ বৈদ্যপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সৌমেন চ্যাটার্জী ওরফে সিন্টু, রাজু ঘোষ ও বুদ্ধদেব দাস। এদের সকলের বাড়ি তারকেশ্বর থানার বৈদ্যপুর ও তারকেশ্বর স্টেশনের পাশে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন রাতে দুষ্কৃতীরা বাওনারপায় এলাকায় ডাকাতির উদ্যেশ্যে জড়ো হয়েছিল। খবর পেয়ে তারকেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩জনকে ধরে ফেলে। বাকিরা পালিয়ে যায়। পুলিশ ধৃতদের কাছ থেকে একটি ওয়ান সাটার বন্দুক একটি গুলি ও একটি ধারাল অস্ত্র উদ্ধার করে।পুলিশ সূত্রে খবর, শনিবার ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে চন্দননগর আদালতে পাঠানো হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad