লকেটের জোরঃ জিততেই হবে বিজেপি প্রার্থীদের! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 7 May 2018

লকেটের জোরঃ জিততেই হবে বিজেপি প্রার্থীদের!



স্নেহা চক্রবর্তী,বীরভূমঃ মহম্মদ বাজার ময়ূরেশ্বর  ১নম্বর ব্লকে বেশ কিছু এলাকায় প্রচার করেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জী। সোমবার তিনি এই সব এলাকায় ঘুড়ে সাধারন মানুষকে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান । তিনি মহিলা ভোটার দের বলেন আগের দিন রান্না করে রাখবেন । ভোটের দিন সব বাইরে থাকবেন । মহম্মদ বাজার ও ময়ূরেশ্বর দুটি ব্লকে বিজেপি বেশ কিছু আসনে মনোনয়ন করতে পেরেছে । ইতিমধ্যে ময়ূরেশ্বর ২ব্লক থেকে ৬জন বিজেপি প্রার্থী তৃণমূল কংগ্রেসে যোগ দান করেন । বীরভূমে অধিকাংশ জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত  তৃনমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বী জয় লাভ করলেও রাজনগর, মহম্মদ বাজার, ময়ূরেশ্বর২টি, নলহাটি ২ ব্লকে নির্বাচন হচ্ছে ।

এই সব এলাকায়  শাসকদের বিরুদ্ধে বিরোধীরা প্রচার করতে গেলে বেশ কিছু জায়গায় বাঁধা পাচ্ছে বলে অভিযোগ । যদিও বিরোধীদের আনা অভিযোগ  ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তৃনমূল কংগ্রেস জেলা নেতৃত্ব ।

No comments:

Post a Comment

Post Top Ad