মুকুলের মোবাইলের পরেই সায়ন্তনের টোপ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 7 May 2018

মুকুলের মোবাইলের পরেই সায়ন্তনের টোপ!


স্নেহা চক্রবর্তী,বীরভূমঃ পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে জয়ী করতে পারলে  মুকুল রায়ের  মোবাইল দেওয়ার ঘোষনার পরেই  এবার আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষনা করলেন রাজ্য বিজেপি সাধারন সম্পাদক সায়ন্তন বসু । এদিন বীরভূমের রাজনগরে পঞ্চায়েত নির্বাচনে প্রচার করতে যান সায়ন্তন বসু । এলাকার আক্রান্ত কর্মীদের দেখতে যান ।

এছাড়া রাজনগর বিভিন্ন এলাকায় প্রচার করেন তিনি । সেখানেই বলেন যদি রাজনগর পঞ্চায়েত বিজেপিকে আনতে পারেন তাহলে দলীয় তহবিল থেকে ১০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে । এই ঘোষনায় উৎসাহিত হতে দেখা যায় কর্মীদের । রাজনগর ব্লকে জেলা পরিষদের একটি  আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছিলো বিজেপি প্রাথী । কিন্তু ওই ব্লকে তাঁতিপাড়া ছাড়া বাকি পাঁচটি পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির নির্বাচন হচ্ছে ।

No comments:

Post a Comment

Post Top Ad