পঞ্চায়েত নির্বাচনের প্রচার সভায় খাদ্যমন্ত্রীর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রায় ২০০ জন বিজেপি কর্মী সমর্থক। বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের গোপালপুর ১নং পঞ্চায়েতের গোপালপুর পপুলার অ্যাকাডেমির মাঠে এক বিরাট জন সভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস। জনসভার মুখ্য মণি ছিলেন খাদ্যমন্ত্রী জোতিপ্রীয় মল্লিক। সঙ্গে উপস্থিত বসিরহাটের সাংসদ ইদ্রিস আলী, হাড়োয়ার বিধায়ক হাজী শেখ নুরুল ইসলাম সহ জেলা পরিষদের প্রার্থী ৩৯ নং বুথের প্রার্থী সঞ্জয় বিশ্বাস, হাড়োয় পঞ্চায়েত সমিতির সভাপতি খালেক মোল্লা, হাড়োয়া ১নং ব্লক সভাপতি সফিক আহমেদ।
উক্ত সভার মঠে মানুষের ঢল চোখে পড়ার মত। প্রায় ৮ হাজার লোকের জমায়েত হয়।
উক্ত মঞ্চ থেকে উন্নয়নের কান্ডারী হতে খাদ্যমন্ত্রীর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার ফিসারী সেলের কনভেনার বাসন্তী ঘোষ সহ প্রায় ২০০ জন বিজেপির কর্মী সমর্থক।

No comments:
Post a Comment