দুই প্রেমিকাকে এক সঙ্গে বিয়ে! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 25 May 2018

দুই প্রেমিকাকে এক সঙ্গে বিয়ে!


তাক লাগানো খবর দিয়েছে ব্রাজিলের গণমাধ্যম। দেশটির তারকা ফুটবলার রোনালদিনহো একসঙ্গে দুই প্রেমিকাকে বিয়ে করতে যাচ্ছেন! তার দুই ‘বাগদত্তা’ প্রিসিলিয়া কোয়েলহো এবং বেটরিস সউজা একসঙ্গে বিয়েতে রাজিও হয়েছেন। শুধু রাজিই নয়, তারা দুজন সংসারে ‘সৌহার্দ্যপূর্ণ’ পরিবেশে বাস করবেন বলেও জানিয়েছেন।
ব্রাজিলের গণমাধ্যমের বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য সান বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক বার্সা তারকা রোনালদিনহো আসছে ডিসেম্বরে রিও ডি জেনেরিওতে বিয়ে করতে যাচ্ছেন। বহুবিবাহের পক্ষপাতী রোনালদিনহো তার দুই ‘বাগদত্তা’র একজন সউজার সঙ্গে ২০১৬ সাল থেকে সম্পর্ক চালিয়ে আসছেন। অন্যজন প্রিসিলার সঙ্গে প্রেমের সম্পর্ক চলছে তারও আগে থেকে।
দৈনিক ১ হাজার ৫০০ ইউরো করে ভাতা পান রোনালদিনহোর দুই প্রেমিকা, খরচ করতে পারেন ইচ্ছেমতো। ওই পরিমাণ অর্থ বাংলাদেশি টাকায় ৬ হাজার ৩ শ’ টাকার সমান।
মজার বিষয় হলো, দুই প্রেমিকার মন জয় করতে দুজনের জন্য একই ধরনের উপহার কিনেন রোনালদিনহা।
গেল বছরের জানুয়ারিতে সউজা ও কোয়েলহোর হাত ধরে বিয়ের প্রস্তাব দেন। তাদেরকে একইসঙ্গে এনগেজমেন্ট আংটিও পরান তিনি।
এদিকে দুই নারীকে বিয়ে করার উদ্যোগে রোনালদিনহোর ওপর চটেছেন তার বোন ডেইসি। এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, ভাইয়ের বিয়েতে আসবেন না তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad