পুলিশের বাসের সঙ্গে বাইকের ধাক্কা,মৃত ১ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 13 May 2018

পুলিশের বাসের সঙ্গে বাইকের ধাক্কা,মৃত ১




চাঁদনী, পূর্ব মেদিনীপুর: ভোটের কর্মরত পুলিশের বাসের সাথে একই দিকে যাওয়া মোটরবাইকের সাথে সংঘর্ষে মৃত্যু হলো মোটর বাইক চালকের এবং আশংকাজনক আবস্থায় চিকিৎসাধীন বাইক আরোহী।ঘটনাটি ঘটেছে আজ বিকেল এ পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার ঢিল ছোরা দুরুতে ।প্রত্যক্ষদর্শীরা জানান,  পাঁশকুড়া থানার দিকথেকে কোলাঘাটের দিকে যাওয়া একটি ভোটের কর্মরত পুলিশের বাস ধাক্কা মারে একই দিকে যাওয়া একটি মোটর বাইককে।এই ঘটনায় মোটর বাইকের চালক সেক আজগর(২২) এর ঘটনাস্থলেই মৃত্যু হয়।এছাড়া আশংকাজনক অবস্থায় উদ্ধার করা হয় মোটর বাইক আরেহী সেক সারফারাজ (১৯)  আহতকে পাশকুড়া সুপার স্পেসালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ।


জানা গেছে, এদের দুজনের বাড়ি পাঁশকুড়া থানার ৫ নম্বর ওয়ার্ডের বালিডাংরী এলাকায়।  স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ পুলিশের বাসটি ধাক্কা মেরে না  উদ্ধার করে পালিয়ে যায়।এরপর ক্ষিপ্তজনতা ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে।ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী ও  র‍্যাফ উত্তেজিত জনতা একটি পাশকুড়া থানার পুলিশের গাড়ি ভাংচুর করে আর একটি পাাব্লিক এর মারুতি গাড়ি ভাংচুর করে ।অবরোধ এর জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

No comments:

Post a Comment

Post Top Ad