অন্য মুডে বীরভূম নির্বাচন! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 13 May 2018

অন্য মুডে বীরভূম নির্বাচন!



স্নেহা চক্রবর্তী, বীরভূম: রাত পোহালেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন । অন্য জেলার সাথে একটু অন্য মুডে দেখবে বীরভূমের নির্বাচন। কারন বীরভূমে ভোটের উত্তাপ খুব বেশি না থাকলেও যে কটা এলাকায় নির্বাচন হচ্ছে সেখানে কিছুটা উত্তাপ দেখা যাবে । বিশেষ করে ময়ূরেশ্বর ১,২ ও মহম্মদ বাজার  ব্লক। তবে এই সব কেন্দ্রে  নিরাপত্তা জোরদার করা হলেও, বনরক্ষী দের এবার নির্বাচনের কাজে নেওয়ায় প্রশ্ন তুলেছে বিরোধীরা । বীরভূমে ১৪জন বনরক্ষীদের নির্বাচনের কাজে নেওয়া হয়েছে । যার মধ্যে ১৩জনকে ময়ূরেশ্বর ১ব্লকে নেওয়া হয়েছে । এই ১৩ জন বনকর্মীদের সবাইকে বন্ধুক ধরিয়ে দিয়েছে । কিন্তু প্রথম বার নির্বাচন করতে গিয়ে কোন সমস্যায় পারলে কি করবেন? এই প্রশ্ন ছুড়তেই বনরক্ষীরা  বলেন, আমরা যেমন নির্দেশ পাবো সেই নির্দেশ মতো কাজ করবো । ' যদিও তাদের শারীরিক গঠন দেখে মনে হতেই পারে।

 এই দুর্বল বনরক্ষী দিয়ে  কি ভাবে বীরভূমের মতো স্পর্শ কাতর বুথ সামাল দেবে । তবে উৎসাহ দেখা গেলো এই সব  বনরক্ষীদের মধ্যে। বিরোধীরা কিন্তু মসকরা করছে নিরাপত্তার দায়িত্বে থাকা এই সব বনকর্মীদের দেখে । এই  দুর্বল বনরক্ষীদের  নিয়ে কাল কিভাবে বীরভূমের মতো বুথে নিরাপত্তা দেয়  তা দেখার ।

No comments:

Post a Comment

Post Top Ad