পেট্রপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জোট সিপিএম-তৃণমূল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 30 May 2018

পেট্রপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জোট সিপিএম-তৃণমূল


আসানসোল,৩০মেঃবুধবার আসানসোল পুরসভার বোর্ড মিটিংএর সিদ্ধান্ত অনুসারে পেট্রপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে একযোগে পথে নামলো তৃণমূল ও সিপিআই(এম)৷ আসানসোল পুরসভার সামনে সিপিআই(এম)ও তৃণমূলের যৌথ বিক্ষোভ কর্মসূচীতে এদিন সিপিআই(এম) কাউন্সিলার ও বর্ষিয়ান নেতাদের বক্তব্য রাখতে দেখা যায়,তেমনই মেয়র জীতেন্দ্র কুমার তিওয়ারী জানান পেট্রপণ্যের মূল্যবৃদ্ধি ও গ্যাসের ভর্তুকি উঠিয়ে দেওয়ার মাধ্যমে সাধারণ মানুষকে যে মেরে ফেলার চক্রান্ত করছে কেন্দ্রীয় সরকার৷তার আমরা সমবেত ভাবে তীব্র প্রতিবাদ জানাই ৷অবিলম্বে পেট্রপণ্যের দাম কমানো না হলে,আগামীদিনে আরো বৃহত্তম আন্দোলন গড়ে তোলা হবে ৷পাশাপাশি সিপিআই(এম)নেতা ও কাউন্সিলার দিলীপ চক্রবর্তী বলেন,কেন্দ্রীয় সরকার মানুষকে নিঃস্ব করার খেলায় মেতেছে৷আমরা একসাথে তাই প্রতিবাদে নেমেছি ৷

No comments:

Post a Comment

Post Top Ad