ধস! কাশ্মীরে আটকে কয়েক হাজার পর্যটক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 30 May 2018

ধস! কাশ্মীরে আটকে কয়েক হাজার পর্যটক


কাশ্মীরে নামল ধস। আটকে গেলেন কয়েক হাজার পর্যটক। প্রকৃতির রোষানলে ব্যাপক আতঙ্কত পর্যটকরা। ওই পর্যটকদের মধ্যে বেশ কয়েকজন রয়েছেন হুগলির কোন্নগড়ের বাসিন্দা। এই ঘটনার ব্যাপক সমস্যায় পড়েছেন আটকে পড়া পর্যটকরা। মঙ্গলবার কাশ্মীরের সোনমার্গ ও দ্রাসের মাঝামাঝি জায়গায় ব্যাপক ধস নামে। বড় বড় পাথর খন্ড পাহার থেকে গড়িয়ে নিচে নামতে থাকে। মঙ্গলবার থেকে এই ঘটনায় বুধবার দুপুর পর্যন্ত ধসের পাথর সরাতে স্থানীয় প্রশাসনের দেখা মেলেনি বলে অভিযোগ।
এদিন আটকে পড়া পর্যটকদের মধ্যে কোণ্ণগড়ের বাসিন্দা অভিজীৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ২৩ তারিখ আমরা ৬জন কাশ্মীরে বেড়াতে আসি। লে-লাদাক থকে শ্রীনগর যাবারা পথে সোনমার্গ ও দ্রাসের মাঝামাঝি জায়গায় প্রবল ধস নামে। এই ঘটনার পর থেকে ত্রান সামগ্রী অনেক দুরের কথা স্থানীয় প্রশাসনের দেখা মেলেনি। শুধু আমার পরিবার নয় এখানে হাজার হাজার পর্যটকরা আটকে পড়েছন। বুধবার বিকেল পর্যন্ত পর্যটকরা জানতে পাড়েননি এই ঘটনায় ধস কবে সরানো হবে।
ধসের ফলে ওই এলাকায় হাজার হাজার পন্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস আটকে গিয়েছে। দেশ জুড়ে ব্যাঙ্ক ও এটিএম ধর্মঘট চলতে থাকায় পর্যটকদের সমস্যা আরও বেড়ে গিয়েছে। ওই এলাকায় খাবার ও জল পাওয়া যাচ্ছেনা। জলের দাম বেড়ে দ্বিগুন হয়েছে। থাকার কোনও জায়গা নেই। ঘটনা ঘটে যাবার পর কেউ কোনও কথা বলতে চাইছেন না। চরম অব্যাবস্থার মধ্যে পড়েছেন কয়েক হাজার পর্যটক। এই ঘটনায় কাশ্মীর প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

No comments:

Post a Comment

Post Top Ad