নিরাপত্তা পেতে অন্য রাজ্যে আত্মগোপন করুন মুখ্যমন্ত্রী : রাহুল সিনহা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 12 May 2018

নিরাপত্তা পেতে অন্য রাজ্যে আত্মগোপন করুন মুখ্যমন্ত্রী : রাহুল সিনহা















কলকাতা, ১২ মে : খুনের চক্রান্তের কথা বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহানুভূতি পাওয়ার চেষ্টা করছেন। এই মন্তব্য করলেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং রাহুল সিনহা। মুখ্যমন্ত্রীকে অন্য রাজ্যে গিয়ে আত্মগোপন করে থাকার পরামর্শও দেন রাহুলবাবু।





গতকাল এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, তাঁকে খুনের চক্রান্ত করা হচ্ছে। তার জন্য সুপারি দেওয়া হয়েছে। সুপারি কিলাররা তাঁর বাড়ি রেইকি করে গেছে বলেও জানান তিনি।


মুখ্যমন্ত্রীর এই অভিযোগ নিয়ে দিলীপ ঘোষ বলেন, “অভিযুক্তদের ধরছেন না কেন? ওনার তো পুলিশ, গোয়েন্দা আছে। একসময় এসব কথা বলে মানুষের সহানুভূতি পেতেন। তখন CPI(M) অত্যাচার করত। ওসব বলে লোকের মন পেতেন। এখন ওনার সরকার। এসব বললে লোকে হাসবে।”




এই প্রসঙ্গে রাহুল সিনহা বলেন, “যখনই নির্বাচন আসে তখনই কেউ না কেউ খুনের ষড়যন্ত্র করে। এটা নতুন নয়, পুরোনো একটা ট্যাকটিস। তার কারণ নির্বাচন এলেই সহানুভূতি কুড়োতে হবে আর সঙ্গে সঙ্গে কে খুনের ষড়যন্ত্র করছে এইসব কথা উনি বলতে শুরু করেন। যদি কেউ ষড়যন্ত্র করে থাকে উনি তো পুলিশমন্ত্রী। উনি নিজে ব্যর্থ। যদি ষড়যন্ত্রকারীর তথ্যপ্রমাণ হাজির করা না যায় তাহলে বুঝতে হবে এখানে গোয়েন্দা দপ্তর, পুলিশ দপ্তর, প্রশাসন সব যে কীরকম চলছে। এটাই তার প্রমাণ। মুখ্যমন্ত্রীর যদি নিরাপত্তা না থাকে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? সেই কারণে আমি মনে করি যদি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই জাতীয় কোনও ঘটনা ঘটে থাকে তাহলে এই রাজ্য মুখ্যমন্ত্রীর জন্য নিরাপদ নয়। তাহলে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে গিয়ে মুখ্যমন্ত্রী আত্মগোপন করুক। তাহলে কিছুটা হয়তো নিরাপত্তা পেতে পারেন।”
সূত্রঃইনাডু

No comments:

Post a Comment

Post Top Ad