দোষী নই, ফাঁসানো হয়েছে, দাবি আরাবুলের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 12 May 2018

দোষী নই, ফাঁসানো হয়েছে, দাবি আরাবুলের



তিনি দোষী নন, ফাঁসানো হয়েছে তাকে, নিজের গ্রেফতারি প্রসঙ্গে এমনটাই জানিয়েছেন ভাঙর কান্ডে ধৃত তৃণমূল নেতা আরাবুল ইসলাম। পাশাপাশি জানিয়েছেন, দোষীদের শাস্তির জন্য  মুখ্যমন্ত্রীর কাছে তিনি দাবি জানাবেন। এদিন তাঁকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়।

প্রসঙ্গত, গতকাল ভাঙড়ে পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থীর সমর্থনে মিছিল করেছিল পাওয়ার গ্রিড বিরোধীরা। সেই মিছিল নতুনহাট মোড়ে এলে হামলা চালায় দুষ্কৃতীরা। বোমা ছোড়া হয়। চলে গুলিও। মৃত্যু হয় হাফিজ়ুল মোল্লা নামে এক আন্দোলনকারীর। অভিযুক্তদের গ্রেপ্তারির দাবিতে হাড়োয়া রোড অবরোধ করে আন্দোলনকারীরা। রাতে মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রেপ্তার করা হয় আরাবুলকে।

এদিন আদালতে তোলার আগে আরাবুলের মেডিকেল পরীক্ষা করা হয়। সেখানে গিয়ে আরাবুল ইসলাম বলেন, “আমি কোনওভাবে জড়়িত না। আমি ছিলাম না। যারা দোষী তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। এটা পরিকল্পনা মাফিক করেছে ওরা। এটা ষড়যন্ত্র করে করেছে ওরা। আমি মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছি তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হোক।” 

No comments:

Post a Comment

Post Top Ad