কালাবুগারি(কর্নাটক), : পাকিস্তানের বিরুদ্ধে সার্জিকেল স্ট্রাইকের সমালোচনা করে দেশের সেনাবাহিনীকে কার্যত অসম্মান করেছে কংগ্রেস। কর্নাটকের কালাবুগারিতে নির্বাচনী প্রচারে গিয়ে কংগ্রেসকে এভাবেই আক্রমণ করলেন নরেন্দ্র মোদি।
মোদি বলেন, "দেশের প্রতি ভারতীয় সেনার অবদানকে কংগ্রেস সম্মান করে না। যখন আমাদের সেনা সার্জিকেল স্ট্রাইক চালাচ্ছে, তখন নির্লজ্জ কংগ্রেস সার্জিক্যাল স্ট্রাইকের সমালোচনা করছে, এর সত্যতা নিয়ে প্রশ্ন তুলছে।"
প্রধানমন্ত্রী আরও বলেন, "ফিল্ড মার্শাল কারিয়াপ্পা ও জেনেরাল থিমায়াকে রাস্তার গুন্ডা বলে অপমান করেছে কংগ্রেস। কংগ্রেস দেশের বীর যোদ্ধাদের অবজ্ঞা ও অসম্মান করেছে।"
সূত্রঃইনাডু

No comments:
Post a Comment