সোশ্যাল মিডিয়ার যুগে মাথায় হাত বাউলের....! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 4 May 2018

সোশ্যাল মিডিয়ার যুগে মাথায় হাত বাউলের....!



স্নেহা চক্রবর্তী, বীরভূম: লাল মাটির দেশ এক সময় বাউল চর্চার পীঠস্থান ছিলো বলে  বলা যায়। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে সেই বাউল গান আর বর্তমান যুগের ছেলে মেয়েদের কাছে সেই ভাবে  আকৃষ্ট করে না বলে বাউল শিল্পীদের দাবি । নতুন প্রজন্ম অন্য গানের দিকে ঝুকলেও বাউলের প্রতি আগ্রহ হারাচ্ছে । নতুন প্রজন্ম দের কাছে বাউল গানকে আরো বেশি করে আগ্রহ বাড়াতে কলকাতার বেহালা এক স্বেচ্ছাসেবী সংস্থা বীরভূমের বেশ কিছু এলাকায় প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে বাউল সম্পর্কে ধারনা দিচ্ছেন । তাদের বাদ্য যন্ত্রর সঙ্গে পরিচিত করে দিচ্ছেন ।


পাশাপাশি বাউল শিল্পীদের নিয়ে বাউল গান শুনিয়ে ছাত্র ছাত্রীদের বাউলের প্রতি আগ্রহ বাড়াচ্ছেন । এই সব ছাত্র ছাত্রীদের নিয়ে বাউল  গানও  গাইছেন ওই সংস্থার শিল্পীরা । দু দিন ধরে বীরভূমের বিভিন্ন গ্রাম ও শহরের প্রাথমিক স্কুলে গিয়ে বাউল নিয়ে কর্মশালা করছেন । আজ ছিলো দুবরাজপুর পৌর সভার পাঁচ নম্বর ওয়ার্ডের পাঁচ নম্বর প্রাথমিক বিদ্যালয়ে ।  বাউল নিয়ে এই ধরনের কর্মশালা আগামী দিনে জেলায় ও জেলার বাউরে  বাউল গান নতুন প্রজন্মদের কাছে আরো  জনপ্রিয় হবে বলে সংস্থার সদস্যরা মনে করেন ।

No comments:

Post a Comment

Post Top Ad