নিজস্ব সংবাদদাতা : নির্বাচনের বাকি বেশ কয়েকদিন, আর তার আগেই বড় ভাঙ্গন হিঙ্গলগঞ্জের কালিতলা পঞ্চায়েতে।
এদিন প্রায় দেড়শো সিপিএম কর্মী যোগদান করে তৃণমূল কংগ্রেসে যা দেখে স্বভাবতই কপালে ভাঁজ সিপিএম নেতৃত্বের। এদিন কালিতলা পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের সভায় জড়ো হয় প্রায় হাজার খানেক কর্মী সমর্থক, মঞ্চে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি সাইদুল গাজী ও পঞ্চায়েত সমিতির প্রার্থী তুষার মন্ডল। ব্লক সভাপতি সইদুল গাজীর হাত ধরে দেড় শতাধিক সিপিএম কর্মী দল পরিবর্তন করে তৃণমূলে যোগদান করে।

No comments:
Post a Comment