বিভাস লোধ, কলকাতা : ক্লাবের অচলাবস্থা কাটাতে আজ কার্যকরী কমিটির বৈঠক ডেকেছিলেন সচিব অঞ্জন মিত্র। আমন্ত্রিত সদস্য মিলিয়ে মোহনবাগান ক্লাবের কার্যকরী কমিটির মোট সদস্য ৩১। ১৯ জন পদত্যাগ করলেও কোরাম হওয়া নিয়ে কোনও সমস্যা ছিল না। তাই এই বৈঠকে ৩ জন সহ–সভাপতির নাম ঘোষণা করতে চেয়েছিলেন সচিব অঞ্জন মিত্র।
বৈঠকের আগের দিন পদত্যাগী সভাপতি টুটু বসুর সঙ্গে ফোনে কথা বলেন অঞ্জন। কী কথা হয়েছে, তা নিয়ে অবশ্য মুখ খোলেননি। সচিবের পদ বাঁচাতে বেশ কোমর বেঁধেই ময়দানে নেমেছেন বাগান সচিব।
তবে এদিনের বৈঠক নিয়ে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা ছিল । একদল সদস্য বিক্ষোভ দেখান মোহনবাগান তাঁবুতে। এই আশঙ্কায় পুলিশের সঙ্গে কথাও বলেছেন বাগান সচিব। দিনভর উত্তেজনাময় পরিবেশে অবশেষে শেষ হয় বৈঠক।



No comments:
Post a Comment