ধুন্ধুমার পিয়ারলেস হাসপাতাল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 11 May 2018

ধুন্ধুমার পিয়ারলেস হাসপাতাল



 নার্সিং ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল পিয়ারলেস হাসপাতাল চত্বর। অভিযোগ, সহপাঠীর মৃত্যুর প্রতিবাদ করতে গেলে হাসপাতালের নিরাপত্তারক্ষীরা ছাত্রীদের মারধর করে। খবর সংগ্রহ করতে গেলে মারধর করা হয় সাংবাদিকদেরও। পরে পঞ্চসায়র থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ হস্টেলের ঘর থেকে উদ্ধার হয় নার্সিংয়ের তৃতীয় বর্ষের পড়ুয়া রিঙ্কি ঘোষের ঝুলন্ত মৃতদেহ। বাড়ি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। পিয়ারলেস হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এরপর হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে থাকে রিঙ্কির সহপাঠীরা। হাসপাতালের নিরাপত্তারক্ষীরা তাদের সরাতে গায়ে হাত দেয় বলে অভিযোগ। খবর সংগ্রহ করতে গেলে মারধর করা হয় সাংবাদিকদেরও। প্রায় ৪০ জন নিরাপত্তারক্ষী সেখানে ছিল। অভিযোগ পুলিশের সামনেই সাংবাদিকদের মারধর করা হয়। ঘটনাস্থানে যান কলকাতা পুলিশের DC (পূর্ব) রূপেশ কুমারের নেতৃত্বে পুলিশ কর্মীরা।


রিঙ্কির সহপাঠীরা জানিয়েছে, সম্প্রতি তাদের রেজাল্ট বের হয়। এরপর গতকাল ছাত্রীদের অভিভাবকদের ডাকা হয়। অভিযোগ, যারা খারাপ ফল করেছে পরিবারের সামনেই তাদের অপমান করা হয়। খারাপ ফল করেছিল রিঙ্কিও। তাই তাকেও অপমানিত হতে হয়। পরে হস্টেলের ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনার বিচার চেয়ে আন্দোলন শুরু করে সহপাঠীরা। যতক্ষণ না বিচার হচ্ছে ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। 

No comments:

Post a Comment

Post Top Ad