নির্বাচনের নির্ঘন্ট স্থির হতেই প্রচার তুঙ্গে রাজনৈতিক মহলের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 11 May 2018

নির্বাচনের নির্ঘন্ট স্থির হতেই প্রচার তুঙ্গে রাজনৈতিক মহলের



জয়ন্ত সাহা, আসানসোলঃ আদালতের রায়ে নির্বাচনের তারিখ স্থির হয়ে যেতেই আসানসোল দঃ বিধানসভার অন্তর্গত আসানসোল গ্রামীন তথা রানিগঞ্জ ব্লকে জোর কদমে শুরু হয়েছে ভোট প্রচার৷রানিগঞ্জের আমড়াসোতা পঞ্চায়েত দীর্ঘদিন ধরে বামেদের দখলে৷এবারেও এই পঞ্চায়েতকে নিজেদের দখলে রাখতে মরিয়া সিপিএম৷এলাকার বাঁশড়া অঞ্চলে নিজেদের প্রার্থীদের সমর্থনে মহামিছিল করে প্রচার চালালেন বিধায়ক রুনু দত্ত,প্রাক্তন চেয়ারম্যান অনুপ মিত্র সহ আরো অনেকে৷


পাশাপাশি রানিগঞ্জ ব্লকের পুঞ্চা-জেমারি অঞ্চলে প্রচার চালায় তৃণমূল৷এদিনের প্রচারে উপস্থিত ছিলেন আসানসোল দঃ এর বিধায়ক তাপস ব্যানার্জী,অশোক রুদ্র,বাবু রায় সহ আরো অনেকে৷বিধায়ক তাপস ব্যানার্জী বলেন এলাকায় উন্নয়ন যেমন হয়েছে,তেমনই পরিবর্তনের জমানায় মানুষ মুক্ত মনের গণতন্ত্রের স্বাদ পাচ্ছে৷কোথাও কোনো সন্ত্রাসের আবহ নেই৷মানুষ আমাদের সাথে,মমতা ব্যানার্জীর উন্নয়নের সাথে আছে৷প্রসঙ্গত,রানিগঞ্জ ব্লকের জেমারি আমড়া সোতা ও বল্লভপুরেই ভোট হতে চলেছে৷বাকি তিনটি পঞ্চায়েত ইতিমধ্যেই দখল করেছে তৃণমূল৷তবে এলাকার ছটি পঞ্চায়েতেই জেলা পরিষদের নির্বাচন হবে৷

No comments:

Post a Comment

Post Top Ad