চাঁদনী: চৈতন্যপুরের তেল মিলে ভয়াবহ আগুনে পুড়ে মৃত মালিক ও মালিকের স্ত্রী। দমকল ইঞ্জিন দু ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্বে আনে। মৃতের নাম নুট বিহারি মাইতি
ও মৃতা স্ত্রী শচিরানি মাইতি। বাড়ি সুতাহাটার রাজারামপুরে।
পুলিশ ও স্থানিয় সূত্রে জানাগিয়েছে, কুঁকড়াহাটি - বালুঘাটা রাজ্য সড়কে চৈতন্যপুরে সিনেমা হলের অদূরে রতিকান্ত পড়ুয়া নামে এক ব্যবসায়ীর সরিষা তেলের মিল ছিল। সেই মেলে খোলা বাজারে পেট্রোল বিক্রি হত। মঙ্গলবার দুপুর ১২ টা নাগাদ দুই বাইক আরোহী পেট্রোল নিতে। তাদের পেট্রোল দেওয়ার সময় বাইক আরোহীদের সিগারেটের আগুন পড়ে আগুন ধরে যায় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। প্রথমে সরিষা তেল মিলে আগুন লাগে তার পর আশেপাশে আরো দুটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। দুটো বাইক পুড়ে ছাই হয়ে যায়। এলাকার মানুষ আগুন নেভানোর কাজ শুরু করে। হলদিয়া থেকে একটি দমকলের একটি ইঞ্জিন এসে প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। পুলিশ ও দমকলের আধিকারিকরা ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় কয়েক লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

No comments:
Post a Comment