চাঁদনী, পূর্ব মেদিনীপুর: বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রোগী। অস্ত্র প্রচারের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ নিয়ে ছিল এক লক্ষ সত্তর হাজার টাকা। কিন্তু রোগীর শেষ রক্ষা হয়নি। দেহ পরিবারের হাতে তুলে দিয়ে বাড়ি পাঠিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। আর বাড়ি ফিরতেই সামনে এসেছে চাঞ্চল্যকর ঘটনা।মৃতের শরীর জুড়ে বিশেষত পেট, বুক ও পিঠে গভীর ক্ষত।যার থেকে সন্দেহ কিডনি কেটে নেওয়া হয়েছে। ঘটনার জল গড়িয়েছে পুলিশ পর্যন্ত।অভিযোগ পেয়েই দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।আপাতত ময়নাতদন্তের রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করছেন মৃতের পরিবারের লোকেরা।মৃতের নাম রণজিৎ মাইতি(৫০)।কাঁথি দেশপ্রাণ ব্লকের ছনবেড়িয়া গ্রামের বাসিন্দা। গত ২৬ এপ্রিল বুকে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন নিউ অলিপুরের বিপি পোদ্দার হাসপাতালে।
অভিযোগ, সোমবার পরিবারের কাউকে না জানিয়ে রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়।আর মাঝরাতে ফোন করে পরিবারের লোকেদের বলা হয় রোগীর মৃত্যু হয়েছে।

No comments:
Post a Comment