পিস্তল নিয়ে ঘোরাঘুরির অভিযোগ জমি-জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির এক সদস্যের বিরুদ্ধে। ওই সদস্যের নাম সরিফুল ইসলাম। স্থানীয় লোক দেখতে পেয়েই ঘিরে ধরে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনাটি ভাঙড়ের দক্ষিণ গাজিপুরের।
পুলিশ ওই ব্যক্তিকে আটক করেছে। তার কাছ থেকে ওই পিস্তল উদ্ধার করা হয়েছে। যদিও গোটা ঘটনা অস্বীকার করেছে জমি-জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি। তাঁদের দাবি, তৃণমূলের লোক সরিফুলের হাতে বন্দুক তুলে তাঁকে পুলিশের হাতে তুলে দিয়েছে। প্রতিবাদে হাড়োয়া রোড অবরোধ করেছে জমিরক্ষা কমিটি।

No comments:
Post a Comment