ছাপ্পা ভোট! মারধোর! ব্যালট লুঠ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 14 May 2018

ছাপ্পা ভোট! মারধোর! ব্যালট লুঠ



স্নেহা চক্রবর্তী, বীরভূম: ছাপ্পা ভোট ও বিজেপি  প্রার্থীকে  মারধোর করার অভিযোগে  ব্যালট পেপার লুঠ করে  মাঠে ফেলে দেওয়ার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে ।


ঘটনাটি ঘটেছে  বীরভূমের মহম্মদ বাজার ব্লকের অঙ্গারগড়িয়া পঞ্চায়েত এর ফুলিয়া বুথে । অভিযোগ সকাল থেকে ভোট ঠিকঠাক চললেও বেলা বাড়তেই  বুথের দখল নেয় তৃণমূল বলে বিজেপির দাবি । দরজা বন্ধ করে তৃণমূলের কর্মীরা ছাপ্পা মারে বলে অভিযোগ ।সেই সময় বিজেপি প্রার্থী দরজা খুলে বাধা দিলে তাকে মারধোর করে ।

এর পরেই বিজেপি কর্মীরা ব্যালট পেপার লুঠ করে নেয় বলে অভিযোগ । বেশ কিছুক্ষন বন্ধ থাকে ভোট গ্রহন । পুলিস গিয়ে পরিস্থিতি অায়ত্বে আনে।

No comments:

Post a Comment

Post Top Ad