ব্রেকিং: বাসে আগুন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 26 May 2018

ব্রেকিং: বাসে আগুন



চাঁদনী, চন্দ্রকোনা : আগুনে পুড়ল মেদিনীপুর-বহরমপুর রুটের SBSTC-র বাস। তবে যাত্রীদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আজ সকালে মেদিনীপুর থেকে আসানসোল যাওয়ার পথে ৬০ নম্বর জাতীয় সড়কে চন্দ্রকোনা রোডের কুবাই পুলে ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, সকাল ৬টা নাগাদ মেদিনীপুর বাস ডিপো থেকে বাসটি বেরিয়ে বহরমপুরের উদ্দেশে রওনা দেয়। চন্দ্রকোনা রোডে ঢোকার আগেই কুবাই পুলের উপর বাস থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। আতঙ্কে বাস থেকে নেমে পড়েন যাত্রীরা। বেরিয়ে আসেন চালক সহ অন্য কর্মীরাও। এরপর বাসটি দাউদাউ করে জ্বলতে থাকে। খবর দেওয়া হলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে অবশ্য বাসটি পুড়ে গেছে।
ঘটনার জেরে প্রায় ৩ ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়ে ৬০ নম্বর জাতীয় সড়ক। পরে ক্রেনের সাহায্যে বাসটিকে রাস্তা থেকে সরানো হলে সকাল ৯টা নাগাদ ওই রাস্তা দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়। শর্ট-সার্কিটের জেরেই এই আগুন বলে অনুমান করা হচ্ছে। 

No comments:

Post a Comment

Post Top Ad