খালে মহিলার বস্তাবন্দি দেহ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 26 May 2018

খালে মহিলার বস্তাবন্দি দেহ



চাঁদনী, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার সাউদখন্ড গ্রামে খালে বস্তাবন্দি মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ও উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। ঘটনাস্থলে  পটাশপুর থানার পুলিশ। এলাকা বাসির প্রাথমিক অনুমান, মহিলাকে খুন করে মৃতদেহকে বস্তাবন্দি করে খালের জলে ফেলে দেওয়া হয়েছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে স্থানীয় গ্রামবাসীরা বস্তায় ভর্তি অবস্থায় মৃতদেহটিকে ভাসতে দেখেন। এরপরেই পটাশপুর থানায় খবর দেন তাঁরা।


পুলিশ এসে বস্তা খুলতেই ভেতর থেকে বেরিয়ে এসেছে এক গৃহবধূর মৃতদেহ। জলে ডুবে থাকায় দেহটি কিছুটা বিকৃত হয়ে গিয়েছে। তাঁর গায়ে ছিল নেভিব্লু রঙের শাড়ি।


পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। তবে এখনও পর্যন্ত মৃতের কোনও পরিচয় উদ্ধার হয়নি বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad