মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: বৃহস্পতিবার বিকালে বিধ্বংসী আগুনে আতঙ্ক ছড়াল দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার বঙ্গনগর এলাকায়। এদিন বিকাল ৪ টা নাগাদ একটি পিচচট তৈরীর কারখানার হঠাৎই আগুন লাগে।কারখানায় পিচ থাকার কারনে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের শিখা অনেক দূর থেকে দেখা যাচ্ছিল। কালো ধোঁয়ায় এলাকার আকাশ ছেয়ে যায়। কারখানার সমস্ত শ্রমিক ও কর্মীরা আতঙ্কে বেরিয়ে আসেন। আশেপাশের গ্রামের মানুষও আতঙ্কিত হয়ে পড়েন। পিচ তৈরীর কারখানার পাশেই ১১৭ নম্বর জাতীয় সড়ক। সেই সড়কে সাধরণ মানুষ দাঁড়িয়ে পড়েন। আগুনের তীব্রতার জেরে দমকলের কর্মীরাও প্রথমে ঢুকতে পারেনি। পরে দমকলের কর্মীরা ঢোকে।প্রথমে ২ টি পরে ১ টি ১ টি করে আর ২ টি দমকলের ইঞ্জিন আসে।মোট ৪ টি দমকলের ইঞ্জিন একসঙ্গে আগুন নেভাতে শুরু করে।সন্ধ্যা ৭ টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের কর্মীরা। শট শার্কিট থেকে আগুন লাগে বলে দমকল বিভাগ ও পুলিসের প্রাথমিক অনুমান।এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ।

No comments:
Post a Comment