ব্রেকিং: বাংলায় বিস্ফোরণে বলি ৫ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 10 May 2018

ব্রেকিং: বাংলায় বিস্ফোরণে বলি ৫


স্নেহা চক্রবর্তী, বীরভূম: বিস্ফোরনে প্রান গেলো পাঁচ শ্রমিকের। ঘটনাটি ঘটেছে বীরভূম ঝাড়খন্ড লাগোয়া ঝাড়খন্ডের শিকারীপাড়া থানার  লিপিপাড়ায় । ঘটনাস্থলে পাকুড় জেলার পুলিশ সুপার সহ অনান্য আধিকারিকরা ঘটনার তদন্ত শুরু করেছে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কাল রাতে হটাৎ বিকট আওয়াজে কেঁপে ওঠে এলাকা । ঘটনা স্থলে ছড়িয়ে ছিটিয়ে আছে দেহাংশ , আহত ও মৃত দেহ ।

তাদের মধ্যে পাঁচ জনের দেহ উদ্ধার করে  তিন জনকে রামপুরহাট  স্বাস্থ্য জেলা হাসপাতালে ময়না তদন্তে পাঠানো হয়েছে ॥ বাকি গুলো  শিকারী পাড়া এলাকায় নিয়ে যাওয়া হয়েছে । বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানা গিয়েছে । কি হয়েছিল ? এই প্রশ্ন করতেই সবাই মুখে কুলুপ আটে । যতটুকু জানা গিয়েছে ,পাথর খাদানে ব্যবহার করার জন্য অবৈধ ভাবে ডিটেনটর মজুত করে রাখা হতো। সেই মজুত বিস্ফোরক পাথর খাদানের পাসে  মাটির নিচে মজুত করা ছিলো ।কাল রাতে  মাটি কাটার মেশিন দিয়ে মাটি  কাটার সময় বিস্ফোরন ঘটে । আজ সকালে ওই এলাকায় পথ অবরোধ করে স্থানীয় মানুষ । তাদের দাবি পাঁচ জন নয় আরো  শ্রমিকের মৃত্যু হয়েছে । সেই সব মৃত দেহ বীরভূমে পাচার করা হয়েছে বলে দাবি । প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় । এলাকায় পাকুড় জেলার পুলিস সুপার গিয়ে ঘটনার তদন্ত শুরু করে । এলাকা বাসীদের দাবি এখানে অবৈধ  খাদান গড়ে ওঠায় অবৈধ এই সব বিস্ফোরক মজুত করার জন্যই এই বিস্ফোরনের ঘটনা ঘটেছে । অবৈধ খাদান ও অবৈধ বিস্ফোরক মজুতের বিষয় টা দেখার আশ্বাস দিয়েছে। ঘটনার পর রামপুরহাট থানার পুলিস রামপুরহাট হাসপাতাল মর্গ এলাকা থেকে দুই জনকে আটক করেছেন।

No comments:

Post a Comment

Post Top Ad