অরিন্দম হরি, বসিরহাট: একদিকে রবীন্দ্রনাথ আর অন্যদিকে কাজী নজরুল, দুই কবির মেলবন্ধনে প্রচার শুরু করল উত্তর ২৪ পরগণার মিঁঁনাখা ব্লকের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের ৪৩ নং জেলা পরিষদ আসনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পাপিয়া বর । যার বয়স মাত্র ২১ বছর । একদিকে রাজ্য জুড়ে তীব্র দাবদাহে যখন সূর্য পশ্চিমাকাশে ঢলে পড়েছে তখন সান্ধ্যকালকেই প্রচারের সময় হিসাবে বেছে নিয়েছে এই প্রার্থী । চারটি গ্রামের মানুষকে সঙ্গে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষকে বিনোদনমুখী করা এবং মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নকে পাথেয় করে যুবসমাজকে উদ্বুদ্ধ করতে সান্ধ্যকালীন প্রচার শুরু করছে তারা । আদিবাসী অধ্যুষিত অঞ্চলে এই প্রার্থীকে পেয়ে ভীষণ খুশি এলাকাবাসীরা । জেতার ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী এই কনিষ্ঠতম তৃণমূল প্রার্থী । এদিন প্রচারে ছিলেন অঞ্চল সভাপতি যঞ্জেশ্বর প্রামাণিক , ব্লক সভাপতি আয়ুব হোসেন গাজী ও তৃণমূল নেতা মৃত্যুঞ্জয় মন্ডল সহ প্রমুখ নেতা কর্মীরা ।

No comments:
Post a Comment