ঘর-ঘর গ্যাস বিতরন! প্রকল্প কার জানেন? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 22 May 2018

ঘর-ঘর গ্যাস বিতরন! প্রকল্প কার জানেন?


জয়ন্ত সাহা, আসানসোলঃ আসানসোল লোকসভার অন্তর্গত কুলটি বিধানসভার ৯৯ নং ওয়ার্ডের পাটমোহনা ৭ নং কলোনীতে প্রায় ৩০ জন মহিলাকে উজ্জ্বলা যোজনার বিনামূল্যে গ্যাস সিলিন্ডার ও উনুন বিতরন করা হয়।মঙ্গলবার সকালে কুলটি মন্ডলের ৯৯ নং ওয়ার্ডে বিজেপি নেতা অমিত গড়াইয়ের নেতৃত্বে গ্যাস বিতরন অনুষ্ঠান হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোলের বিজেপির যুব নেতা সন্তোষ কুমার বর্মা,বিজেপির জেলা সদস্য এবং কুলটি মন্ডলের পর্যবেক্ষক ডাঃঅবরার আহমেদ,কুলটি মন্ডলের প্রাক্তন সহ অধক্ষবিনোদ সিং সোলাঙ্কী পঙ্কজ দাস,দিনেশ মোদী সহ অন্যান্য কর্মীরা।প্রধানমন্ত্রী মহিলাদের কয়লা এবং কাঠ দিয়ে রান্নার থেকে মুক্তি দেবার জন্য উজ্জ্বলা যোজনার মাধ্যমে বিনামূল্যে গ্যাস সংযোজন, গ্যাস সিলিন্ডার ও উনুন বিতরন করা হচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad