'থানা থেকে মুক্তি কাজী নজরুল ইসলামের!' - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 22 May 2018

'থানা থেকে মুক্তি কাজী নজরুল ইসলামের!'



আসানসোল: জামুড়িয়া থানা থেকে অবশেষে মুক্তি পেলেন কাজী নজরুল ইসলাম।।জাতীয় সড়কের সম্প্রসারণ ও রাজনৈতিক টানাপোড়েনে ৯ মাস আগে জামুড়িয়া থানার পুলিশ ক্রেনে করে তুলে নিয়ে গিয়েছিল কাজী নজরুল ইসলামের মুর্তিটিকে। জাতীয় সড়কের সম্প্রসারণের কারনে দুনম্বর জাতীয় সড়কের ধার থেকে মূর্তিটি সরিয়ে চাঁদা স্কুলের কাছে রাখা হয়েছিল। সেখান থেকেই জামুড়িয়া থানায় তুলে নিয়ে যাওয়া হয়েছিল মূর্তিটি। তখন থেকে থানাতেই ছিল মূর্তিটি। কিন্তু জন্মদিনের আগে মুর্তিটি পুনঃ স্থাপিত করার উদ্যোগ নেওয়া হল পুরনিগমের পক্ষ থেকে। মঙ্গলবার সকালে মুর্তিটিকে পুনরায় ক্রেনে করে নিয়ে আসা হয়, চাঁদা হাইস্কুলের সামনে। সেখানেই প্রতিষ্ঠা করা হবে নজরুলের বহু বিতর্কিত সেই মুর্তিটিকে। ২৬ মে বিদ্রোহী কবিকে শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন সাধারণ মানুষ।ছিলেন এম আই সি.পূর্ণ শশী রায় স্থানীয় কাউন্সিলর ও স্থানীয় বাসিন্দা।

No comments:

Post a Comment

Post Top Ad