স্নেহা চক্রবর্তী ,বীরভূমঃ প্রেমিকার অর্ধনগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার রুটি পাড়ায়।
অভিযোগ, হবু ডাক্তার কাউসার আলীকে বিশ্বাস করে তার অর্ধ নগ্ন ছবি প্রেমিকের হোয়াটসঅ্যাপে দিয়ে প্রতারিত হয় সে। তাদের সম্পর্কের মধ্যে ইতি টানলেও ওই সব ছবি পোষ্ট হচ্ছে সোশ্যাল মিডিয়ায় । আর এই সব ছবি দেখে সাইবার ক্রাইম ও পুলিসের দারস্থ হন প্রেমিকা । প্রেমিকা দ্রুত কাউসার আলীকে গ্রেফতার করার দাবি করে পুলিসের কাছে।
প্রেমিকার আরও দাবী, ছ’বছর ধরে তাদের সম্পর্ক ছিল। এক সময় বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলো প্রেমিক । সেই প্রতিশ্রুতিতে বিশ্বাস হয়েছিলো প্রেমিকার। আর সেই সুযোগে প্রেমিকার বিভিন্ন মুহূর্ত ছবি এমনকি তার অর্ধ নগ্ন ছবি প্রেমিকের মোবাইলে চলে যেতো। ভাবতে পারেনি একদিন এই ছবিগুলো তার জীবনে অন্ধকার নেমে আসবে । কিন্তু কয়েক মাস আগে বিভিন্ন কারনে তাদের মধ্যে সম্পর্কে ফাটল ধরে।বাড়তে থাকে তাদের মধ্যে দূরত্ব । অভিযোগ সেই সময় প্রেমিকের তরফ থেকে বিভিন্ন ভাবে ভয় দেখানো হয় । এমনকি তার কাছে যে সব ছবি আছে তা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবে বলেও হুমকি দেয় । এক দিন দেখতে পেলো প্রেমিকা কাউসারের ফেসবুকে তার সেই সব অর্ধ নগ্ন ছবি পোস্ট হয়েছে । তাকে নিষেধ করা সত্বেও সেই কাজ করে যাচ্ছিলো বলে দাবি।প্রেমিক কাউসারে বিরুদ্ধে সাইবার ক্রাইম ও সিউরি থানায় অভিযোগ করেন । অভিযোগে কোন সারা না পেয়ে শনিবার সিউরি থানায় যায় প্রেমিকা । তার দাবি দ্রুত তার ফেসবুক বন্ধ করুক ও পুলিস কাউসারকে গ্রেফতার করুক । বর্তমানে ওই প্রেমিকা তার সাথে কোন সম্পর্ক রাখতে চায় না । তাই চায় তাকে পুলিস সাহায্য করুক অভিযুক্ত কাউসারকে গ্রেফতার করতে।

No comments:
Post a Comment